ওভালে রবিবার বল করতে গিয়ে চোট পান এনগিদি। চার ওভার বল করতে পারেন বাংলাদেশের বিপক্ষে। চোটের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যান মাঠের বাইরে। বল করতে আর মাঠে ফিরতে পারেননি।
প্রোটিয়া দলের ম্যানেজার ও দলীয় চিকিৎসক মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, ‘লুঙ্গি বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। ১০ দিনের জন্যে সে বাইরে থাকবে। ’
অবশ্য এনগিদির চোটের পর একটি সুসংবাদও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাথায় বাউন্সারে আঘাত পাওয়া আমলা মাঠে ফিরছেন বুধবার। ঝুঁকি না নিয়ে বাংলাদেশের বিপক্ষে এই ওপেনারকে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে সম্পূর্ণ সুস্থ আমলাকে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা।