বাংলাদেশের বিপক্ষে অপরিবর্তিত নিউজিল্যান্ড

অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে নিউজিল্যান্ড।শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচেও মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। বাংলাদেশের বিপক্ষে বুধবার একই একাদশ নিয়ে নামার কথা বলেছেন কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমরা একই একাদশ নিয়ে মাঠে নামছি।’ এর মানে হচ্ছে ম্যাট হেনরি ও কলিন মুনরো ঠিকঠাক ভাবেই দলে থাকছেন। এই একাদশই শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।

ল্যাথাম অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সফলতার পুনরাবৃত্তির কথা বললেন বাংলাদেশের বিপক্ষেও, ‘সবশেষ ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে অনেক বেশি আত্মবিশ্বাসী আমরা। বিশেষ করে বোলাররা যেভাবে প্রথম বল থেকে লঙ্কানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তাতে আশা করছি তার পুনরাবৃত্তি এই ম্যাচেও করতে পারবো।’