দ্রাবিড় এই দায়িত্বে মেন্টরিং, কোচিং, অনুশীলন থেকে শুরু করে ক্রিকেটারদের উন্নতির প্রতিটি ধাপ নিয়ে কাজ করবেন। একই সঙ্গে সাপোর্ট স্টাফদের বিষয়টিও দেখভাল করবেন। মূলত উদীয়মান ক্রিকেটারদের গঠনে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আরও জানিয়েছে, ‘দ্রাবিড় এই সময়ে পুরুষ ও নারী জাতীয় দলের হেড কোচ, ডেভেলপমেন্ট দলের ক্রিকেট কোচদের সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ভারতীয় এ দলের উন্নয়ন লক্ষ্য নির্ধারণে কাজ করবেন তিনি।’
দ্রাবিড় আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নিয়েছেন ১ জুলাই থেকে।