২০১৩ সালে সিপিএলের উদ্বোধনী মৌসুমে দলটির অভিষেক হয়েছিল সেন্ট লুসিয়া জুকস নামে। তবে ২০১৭ সালে তারা নাম পাল্টে হয়ে যায় সেন্ট লুসিয়া স্টার্স। রয়্যাল স্পোর্টস ক্লাব সেন্ট লুসিয়া ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব পালন করে আসছিল।
ভেতরকার খবর, পাওনা পরিশোধে ব্যর্থ হওয়াতে নাকি তাদের সঙ্গে আর কাজ করতে আগ্রহী নয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে আগামী আসরে নতুন ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হবে এর দায়িত্ব।
যদিও রয়্যাল স্পোর্টস ক্লাবটি টু্র্নামেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তারা সরাসরি বলেছে, এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধী। তাই নিজেদের কর্তৃত্ব রক্ষায় যে কোনও পদক্ষেপ নেওয়ার পক্ষে তারা।