ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চার দিনের দুটি ম্যাচ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ 'এ' দল। এতে স্থান পেয়েছে তিন নতুন মুখ। এরা হলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৬ মে চার দিনের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু করবে বাংলাদেশ। এছাড়া সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে ৮ জুন আর টি-টোয়েন্টি ১৪ জুন। সফরে বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক থাকবেন নাসির হোসেন। বাংলাদেশ ‘এ’ দল: নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান (উইকেট রক্ষক), সোহাগ গাজী, মুক্তার আলী, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।