সাকিবকে পিঠে তুলে নিতে চান শাহরুখ

মঙ্গলবারের ম্যাচে আলো ছড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সেই চোখ ঝলসানো পারফ্যান্সে মুগ্ধ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এমনটাই মুগ্ধ বলিউড এই তারকা এ নিয়ে একটি ট্যুইটও করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্যুইটারে।

তিনি লিখেছেন, 'কেউ আমাকে থামাও!!! রবিন তুমি সত্যিই অসাধারণ, গৌউতি তোমার হাসিটি সেরা। মনীষ আর সাকিব, আমি তোমাদের পিঠে তুলে নিতে চাই। সাবাশ।'

উল্লেখ্য, মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওই ম্যাচে ৮ উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে সাকিব খেলেছেন হার না মানা ৪৬ রানের আলো-ঝলমলে এক ইনিংস। ইনিংসটি ছিল ২১ বলে। যাতে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।