ইতালি-ইংল্যান্ডের ড্র

বিশ্বকাপে অনেক কাঠখড়ই পোড়াতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। পুঁচকে লুক্সেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোচ সিজারে প্রানদেল্লির শিষ্যরা। বুধবারের ম্যাচে একটি গোল করার সুযোগ পেলেও গত সপ্তাহের ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল ইতালি। কিন্তু এ ম্যাচে ৯ মিনিটে মারচিসিওর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর ছন্দ ধরে রাখতে পারেনি ইতালি। ৮৫ মিনিটে গোল শোধ করে লুক্সেমবার্গ। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে গোল শূন্য ড্রয়ের কারণে দলে আটটি পরিবর্তন এনেছিলেন প্রানদেল্লি। ফিরেছিলেন গোল রক্ষক বুফন ও এসি মিলান তারকা বালোতেল্লি। আর একমাত্র গোলটি মারচিসিওকে বানিয়ে দিয়েছিলেন বালোতেল্লি। একই রকম ড্রয়ের তিক্ত স্বাদ নিয়েছে ইতালির 'ডি' গ্রুপের সঙ্গী ইংল্যান্ড। ইকুয়েডনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রয় হজসনের শিষ্যরা। ইংলিশদের পক্ষে গোল করেছেন রুনি (২৯ মি.) ও ল্যাম্বার্ট (৫১ মি.)।