বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমারের দুর্দান্ত দুই গোলে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। অার এই দুই গোলকেই 'অদ্ভুত' বলেছেন খোদ নেইমার! ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইএসপিএনকে দেওয়া সাক্ষাতকারে ব্রাজিলীয় তারকা বলেছেন, ''অাপনি যদি গোল দুটি লক্ষ্য করেন, তাহলে দেখবেন দুটিই ছিল অদ্ভুত রকমের। বিশেষ করে প্রথমটি। তবে মূল কথা হলো, শেষ পর্যন্ত এটা গোলই।'' গোল যেরকমই হোক। দলের এমন জয়ই প্রত্যাশা করেছিলেন নেইমার। তিনি বলেন, ''উদ্বোধনী ম্যাচে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। অামি এমনটাই চেয়েছিলাম।'' ম্যাচ শেষে নিজের হলুদ কার্ড নিয়েও কথা বলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তিনি বলেন, ''অামি পরের ম্যাচগুলোতে নিজের স্বাভাবিক খেলাই খেলবো। অার এ নিয়ে চিন্তা করবো না। তাহলে পরের ম্যাচে প্রভাব পড়বে।'' উল্লেখ্য, ১৭ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।