এই সিরিজের সবক’টি ম্যাচই জিতে নিয়েছে শেন ওয়ার্নের দল ওয়ার্ন’স ওয়ারিয়র্স। এদিন সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শচীন’স ব্লাস্টার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় লস অ্যাঞ্জেলসের তৃতীয় ম্যাচটা জিততে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু শেষ পর্যন্ত জয়টা ধরা দেয়নি তাদের। তবে শচীন’স ব্লাস্টার্সের ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল ওয়ার্নের দলের। দলকে জয় পাইয়ে দিতে ভূমিকা রাখেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। ওই তিন খেলোয়াড় ব্যক্তিগতভাবে করা ৪২, ৪৩ ও ৪৭ রানের ওপর ভর করে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ার্নের দল। শেষ দিকে ৪৩ রানে অপরাজিত ছিলেন রিকি পন্টিং।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শচীন’স ব্লাস্টার্স ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক শচীন টেন্ডুলকার। এছাড়া গাঙ্গুলী ৫০ ও মাহেলা জয়াবর্ধনে ৪১ রান করেন। ৩৩ রানে অপরাজিত থাকেন কার্ল হুপার।
ওয়ার্ন’স ওয়ারিয়র্সের পক্ষে ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩ উইকেট নেন ড্যানিয়েল ভেট্টরি।
/এফআইআর/এসটি/