এর আগে ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রথম দিনটি নিজেদের করে রেখেছিল ভারত। রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ ঘূর্ণিতে ২১৪ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাবে প্রথম দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ৮০ তোলে স্বাগতিকরা। বৃষ্টিতে খেলা না হওয়ায় দ্বিতীয় দিন শেষে ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে রয়েছে। শিখর ধাওয়ান ৪৫ ও মুরালি বিজয় ২৮ রানে ক্রিজে রয়েছেন।
চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।
/এআর/এসএম/