মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন কুমার সাঙ্গাকারা। এছাড়া শেষ দিকে রায়ান টেন ডেসকাট দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন।
বরিশালের পক্ষে দুটি করে উইকেট নেন সিকুগে প্রসন্ন ও কেভন কুপার।
টুর্নামেন্টের ১৬তম ম্যাচে এসে প্রথমবারের মতো মুখোমুখি বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।
উল্লেখ্য, বরিশাল বুলস ৪ ম্যাচে ৩ জয়, ১ পরাজয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসও ৩ জয় ও ১ পরাজয়ে নেট রানরেটে ঠিক বরিশালের পেছনের রয়েছে।
/আরআই/এফআইআর/