মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল হোবার্ট টেস্ট। অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয় বরণ করল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হেরেছে ক্যারিবিয়রা। উইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় বৃহত্তম জয়। এরআগে ১৯৩১ সালে তারা ব্রিসবেনে ক্যারিবিয়দের হারিয়েছিল ইনিংস ও ২১৭ রানে।
হোবার্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে ৫৮৩ রান করে ইনিংস ঘোষণা এবং তারপর ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেট মাত্র চার সেশনে তুলে নিল অস্ট্রেলিয়া। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ২২৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ার পরে দ্বিতীয় ইনিংসেও অল আউট হয়ে যায় ১৪৮ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ ওভার তিন বল ব্যাট করতে পারে তারা।
জেমস প্যাটিনসন মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট দিয়ে দ্বিতীয় ইনিংসের ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাফেট করেছেন দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন।
২৮৫ বলে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে অ্যাডাম ভোজেসের হাতে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
/এমআর/