হরভজন সিং, যুবরাজ সিংয়ের পর এবার সাতপাকে বাধা পড়তে চলেছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে দুটো ডবল সেঞ্চুরির মালিক রোহিতের বিয়ে আজ।
চলতি বছর ২৮ এপ্রিল এনগেজমেন্ট হয় রোহিত শর্মা- রিতিকা সাজেদের। রবিবার মুম্বাইয়ে এক পাঁচতারকা হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু হবে রোহিতের।
রোহিতের বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অনেক হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। ভারতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ছাড়াও এতে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাকবেন বলিউডের তারকা- মহাতারকারও।
/এমআর/