ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁলেন ম্যাককালাম

macc

 

টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডানেডিন টেস্ট দিয়েই সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

নিজের ৯৮তম টেস্ট ম্যাচে এসে গিলক্রিস্টের পাশে নাম লেখান ম্যাককালাম। ডানেডিন টেস্টের আগে তার দখলে ছিল ৯৭টি ছয়। এ ম্যাচের প্রথম ইনিংসে একটি ছক্কা মারেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুটি ছক্কা মেরে গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসান তিনি।

 

এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো শীর্ষ দশজন ব্যাটসম্যান হলেন গিলক্রিস্ট (১০০), ম্যাককালাম (১০০), ক্রিস গেইল (১০৩ ম্যাচে ৯৮টি), জ্যাক ক্যালিস (১৬৬ ম্যাচে ৯৭), বীরেন্দর শেবাগ (১০৪ ম্যাচে ৯১), ব্রায়ান লারা (১৩১ ম্যাচে ৮৮), ক্রিস কেয়ার্নস

 

(৬২ ম্যাচে ৮৭), ভিভ রিচার্ডস (১২১ ম্যাচে ৮৪), অ্যান্ড্রু ফ্লিনটফ (৭৯ ম্যাচে ৮২) ও ম্যাথু হেইডেন (১০৩ ম্যাচে ৮২)।

 

/এমআর/