২০১৫ সাল থেকে পিসিবির সঙ্গে মিডিয়া স্বত্বের চুক্তিটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। তারা শুরুতে দাবি করেছিল, ২০১৯ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর পর্যন্তই তারা কাভারেজ দেবে পিসিবিকে। কিন্তু পিসিবির দাবি, এই চুক্তিটি শেষ হওয়ার কথা ২০২০ সালের জুনে।
তাই বাংলাদেশের সঙ্গে থাকা সিরিজটিকেও এখানে যুক্ত করার কথা বলে পিসিবি। তিন ধাপের এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে রয়েছে। সে হিসেবে প্রতিষ্ঠানটির কাছে মিডিয়া স্বত্ব বাবদ পিসিবির দাবি ছিল ৬ মিলিয়ন ডলার।
কিন্তু প্রতিষ্ঠানটি জানায়, আচমকা সিরিজের সবকিছু আয়োজন করতে মাত্র ৭ দিন সময় পেয়েছে তারা। ফলে কাঙ্ক্ষিতভাবে সিরিজের প্রচার করা যায়নি। উল্টো ক্ষতি হয়েছে অনেক। পরে দুই পক্ষই বিষয়টি সুরাহা করেছে আইনি বিশেষজ্ঞের মাধ্যমে। ফলে পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি।