চোটের কারণে তৃতীয় দিন পুরো ওভার শেষ করে যেতে পারেননি। তার ওভারটি শেষ করেছেন মোহাম্মদ আব্বাস। এমআরআই করার পর চতুর্থ দিন আর মাঠে নামেননি তিনি। যে টেস্টটি পাকিস্তান জিতেছে এক ইনিংস ও ৪৪ রানে। নাসিম ম্যাচের পর নিজেই বলেছেন তার চোট গুরুতর নয়, ‘গুরুতর কিছু নয়। পেশীতে টান লেগেছিল। তবে পূর্বসতর্কতার অংশ হিসেবে আমি এদিন বল করিনি। দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু করবো।’
এতদিন টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তিটা ছিল বাংলাদেশের অলরাউন্ডার অলোক কাপালির। ১৯ বছর বয়সে এই রেকর্ডটি তিনি করেছিলেন ২০০৩ সালে, পেশাওয়ার টেস্টে। ১৭ বছর ধরে এই রেকর্ডটি ছিল তার-ই দখলে। কিন্তু যে পাকিস্তানের বিপক্ষে কাপালি রেকর্ডটি করেছিলেন, সেই দলের পেসার নাসিম শাহ রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষেই! রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১৬ বছর বয়সে রেকর্ডটি করেছেন নাসিম। এই কীর্তির কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি।