তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশের কিশোররা প্রকাশিত: সন্ধ্যা ০৭:২১ ডিসেম্বর ০৯, ২০১৫

bd u-12 pixমালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার মখ কাপের অনূর্ধ্ব-১২ ও ১৩ বিভাগে তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশের কিশোররা। বুধবার মালয়েশিয়ার জিওনসার সঙ্গ গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের অনুর্ধ্ব-১২ দল।তবে জাপানের খ্যাতনামা ক্লাব গাম্বা ওসাকার জুনিয়রদের কাছে ২-০ গোলে হেরে গেছে অনূর্ধ-১৩।
টুর্নামেন্টে বাংলাদেশের দুটি দলেরই এটি ছিল তৃতীয় ম্যাচ। এ পর্যন্ত জয়ের মুখ দেখেনি কোনও দলই। তবে মালয়েশিয়ার বিপক্ষে ভাগ্যের একটু সহায়তা পেলে হয়তো ভাঙতো জয়ের খরা। ভাল খেলেও জয়ের দেখা পায়নি অনূর্ধ্ব-১২ দল্।
অনূর্ধ্ব-১৩ দল শুরুতে লড়াই করলেও দুই অর্ধে দুটি গোল দিয়ে পুরো পয়েন্ট অর্জন করে নেয় জাপানের কিশোররা।

/আরএম /এএ/