হোবার্টে ভোজেসের এটাই টেস্টের দ্রুততম সেঞ্চুরি। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে ১১০ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
দলীয় ১২১ রানে তিন উইকেট তুলে নিয়েছিল ক্যারিবীয় বোলাররা। যদিও এরপর আর প্রতিরোধের দেওয়াল ভাঙতে পারেনি সফরকারীরা। ভোজেস ও মার্শের ব্যাটেই নিশ্চিন্তে দিন পার করে স্মিথের দল।
শুধু দ্রুততম সেঞ্চুরিই নয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার হয়ে চার নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন ভোজেসের। আগের সেরাটি ছিল ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে গ্রেগ চ্যাপেলের ১৬২।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়াই।
ক্যারিবীয়দের পক্ষে একাই দুই উইকেট নেন জোমেল ওয়ারিকান এবং এক উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।
/এফআইআর/