ছিটকে গেলেন প্রদীপ-ডি সিলভা

iওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে উড়িয়ে দিলেও টি-টোয়েন্টি সিরিজে কঠিন সময়ের মুখোমুখি শ্রীলঙ্কা। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার নুয়ান প্রদীপ ও অলরাউন্ডার ধনাঞ্জায়া ডি সিলভা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ মার্চ।

প্রদীপ ও ধনাঞ্জায়া দুজনেই চোট পেয়েছেন তৃতীয় ওয়ানডেতে। এই অবস্থায় একমাত্র বদলি আসিথা ফার্নান্ডো। ওই ম্যাচের দিন ৪.৩ ওভারে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন প্রদীপ। হ্যামস্ট্রিংয়ের চোটে খেলতে পারেননি। আর ডি সিলভা চোট পেয়েছেন কব্জিতে।

শ্রীলঙ্কার পরিবর্তিত স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), আভিস্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, শেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকবিলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, আসিথা ফার্নান্ডো, লাহিরু কুমারা।