বেশ কিছুদিন ধরে তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। প্রথম ওয়ানডেতেও একই ধারায় ব্যাট করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য খোলস ছেড়ে মুক্ত হওয়ার চেষ্টা করছেন বাঁহাতি ওপেনার। আগ্রাসী মনোভাবে খেলে এগিয়ে নিচ্ছেন দলকে।
শুরুটা আরও ভালো হতো যদি উদ্বোধনী জুটি আরও স্থায়ী হতো। দুর্ভাগ্যের শিকার লিটন রান আউট হয়েছেন অদ্ভূতভাবে। ৬.৩ ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। তখন তামিমের খেলা শটই বিপদ ডেকে আনে তার! বলটি বোলার মাম্বার হাতে লেগে আঘাত হানে স্টাম্পে। লিটন ফিরেছেন ৯ রান করে।