এর ফলে নয়ডার শহীদ বিজয় সিং পাথিক স্পোর্টস কমপ্লেক্স হবে আফগানিস্তানের হোম গ্রাউন্ড।
এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে নয়ডার এই স্পোর্টস গ্রাউন্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছি।’
এ ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই বলেন, ‘আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে ভারতকে আমাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে দেওয়ায় অনুরাগ ঠাকুরের কাছে কৃতজ্ঞ। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।’
/এফআইআর/