বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে অনেক দেশই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সেই অনুযায়ী মালের বিমানবন্দরও আপাতত বন্ধ। টিসি স্পোর্টসের কোচ ও খেলোয়াড়দের কলম্বো হয়ে মালেতে ফিরে যাওয়ার কথা। কিন্তু মালের বিমানবন্দর বন্ধ থাকায় কোচ ও খেলোয়াড়েরা কলম্বোতে থেকে গেছেন। তাদের শ্রীলঙ্কার ভিসা নেওয়া আছে বলে কলম্বোতে থাকতে পারছেন।
কিন্তু শ্রীলঙ্কার ভিসা না থাকায় দলের দুই মিসরীয় ও এক পাকিস্তানি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছেন।
বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেছেন, ‘মালের বিমানবন্দর বন্ধ থাকায় টিসি স্পোর্টসের সবাই ভিসা নিয়ে কলম্বোতে গেছে। তবে তিন বিদেশির ভিসা না হওয়ায় তারা যেতে পারেনি। এখন তারা বিকল্প রুট খুঁজবে।’