উত্তর বারিধারা দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিওনার্দো লিমা নিজ ক্লাবে কোয়ারেন্টাইনে আছেন। এবার শেখ রাসেল ক্রীড়াচক্রের কেনিয়ান ফুটবল কোচ আবদুল ইদি সেলিমকেও যেতে হলো কোয়ারেন্টাইনে। গত ১৭ মার্চ কেনিয়া থেকে ঢাকায় ফিরেছেন তিনি। কিন্তু ঢাকায় যে ফ্ল্যাটে থাকতেন সেখানে উঠতে পারেননি। তাই ক্লাব তাকে স্থানীয় একটি হোটেলের কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছে।
ক্লাবটির পরিচালক সালেহ জামান সেলিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কেনিয়ান কোচকে নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সে যে ফ্ল্যাটে থাকতো সেখানে রাখা যায়নি। তাই একটি হোটেলের রুমে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আসলে আমরা কোনও ঝুঁকি নিতে নিতে চাইনি।’