বিপিএল তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির জন্য সুযোগ থাকছে ট্রেবল জয়ের। কেননা আগের দুই আসরে ঢাকার হয়ে খেলে বিপিএল শিরোপা জিতেছিলেন তিনি। এবার কুমিল্লার হয়ে সুযোগ থাকছে ট্রফি জেতার।
অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল বরিশাল বুলসের সামনে সুযোগ থাকছে প্রথমবারের মতো শিরোপা জেতার।
তবে বিপিএল তৃতীয় আসরে যারাই শিরোপা জিতুক না কেনও বিপিএল নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে এই আসরে।
উল্লেখ্য, ২২ নভেম্বর রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের টুর্নামেন্টটিতে প্রথম রাউন্ডে তিন পর্বে ১০টি করে ম্যাচ খেলেছে ৬টি দল। রাউন্ডের সেরা ৪ দল উঠে শেষ চারে। শেষ চারের লড়াই শেষে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস।
/আরআই/এফআইআর/