বিপিএল-এর সর্বোচ্চ উইকেট শিকারি কেভন কুপার

Kevon-Cooper

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কেভন কুপার। ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। মঙ্গলবার তার বোলিংয়েই তৃতীয় আসরের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বরিশাল বুলস। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি বরিশাল। এদিন ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নেন কুপার।

 

কেভন কুপার টুর্নামেন্টে ৯ ম্যাচে খেলে উইকেট নিয়েছেন ২২টি। তার ঠিক পেছনেই আছেন কুমিল্লার হয়ে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা আবু হায়দার রনি। দেশি-বিদেশি তারকাদের উপস্থিতিতে প্রায় মাসব্যাপী টুর্নামেন্টে দারুণ সময় পার করে রনি শেষ ম্যাচে অবশ্য আলোর ঝলক দেখাতে পারেননি। কুপারের চেয়ে এক উইকেট এগিয়ে থেকেও শেষ ম্যাচে উইকেট শূন্য থাকায় সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ছিটকে যান রনি। 

 

এদিন চার ওভার বল করে দিয়েছেন ৩৫ রান। পাননি কোনও উইকেটের দেখা। চিটাগং ভাইকিংসের বিপক্ষে লিগ পর্বে ০/৪৪ ছিল টুর্নামেন্টে ১৯ বছর বয়সী বোলারের সবচেয়ে ব্যর্থ ইনিংস। রনির খেলা ১২ ম্যাচে বোলিং ফিগার ছিল ২/১৭, ০/৪৪, ২/২১, ২/১৫, ৪/২৮, ২/৩০,১/৩৪, ১/২৬, ২/২৮, ১/১৯, ৪/১৯ ও ০/৩৫।

 

তৃতীয় অবস্থানে রয়েছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা থিসারা পেরেরা। তার উইকেট সংখ্যা ১২ ম্যাচে ১৮টি। একই দলের অধিনায়কত্ব করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের উইকেটও ১৮টি। পঞ্চম স্থানটি দখল করে আছেন

 

কুমিল্লার জাইদি। ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৭টি।

 

টুর্নামেন্টের সেরা ৫ বোলার :

বোলার

ম্যাচ

ওভার

মেডেন

রান

উইকেট

সর্বোচ্চ

৪/৫

কেভন কুপার (বরিশাল বুলস)

৩৫

২০৫

২২

৫/১৫

১/১

আবু হায়দার রনি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

১২

৪৫.৪

৩১৬

২১

৪/১৯

২/০

থিসারা পেরেরা(রংপুর রাইডার্স)

১২

৩৬.২

২৪৫

১৮

৫/২৬

০/১

সাকিব আল হাসান (রংপুর রাইডার্স)

১১

৪১.০০

২৬২

১৮

৪/১৬

১/০

জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

১১

৩৭.০০

১৭৭

১৭

৪/১১

১/০

 

/আরআই/এফআইআর/