এরফলে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এলএফপি সভাপতি নাথালি বোয়া লে তুর পিএসজিকে বিজয়ী ঘোষণা করে বলেছেন, ‘আমরা ২০১৯-২০ মৌসুমের ইতি টানছি। লিগ ওয়ান বিজয়ী হয়েছে পিএসজি, অপর দিকে লিগ-২ বিজয়ী হয়েছে লরিয়েঁ।’
বিজয়ী ঘোষণার পর পর পিএসজি এই শিরোপাকে উৎসর্গ করেছে করোনা মোকাবিলায় যেসব যোদ্ধা সম্মুখে কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশে।
লিগ স্থগিত হয়ে যায় গত ১৩ মার্চ। তখন বাকি ছিল ১০ রাউন্ডের খেলা। তার আগেই ১২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে ছিল পিএসজি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ৬৮ পয়েন্ট।
এলএফপি প্রতি খেলায় কত পয়েন্ট, এই হিসাবের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করেছে। এরফলে লিগ ওয়ান থেকে অবনমন হচ্ছে আমিয়েঁ ও তুলুজের। আর মার্শেই ও রেনে পরের বছরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। চতুর্থ স্থানে থাকা লিল যাবে ইউরোপা লিগে।