ফেসবুকে এক ভিডিও বার্তায় পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ‘আসসালামু আলাইকুম। হ্যাপি ফাদার্স ডে। আমি পৃথিবীর সকল বাবাদেরকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সকল বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।’
রুবেল হোসেন নিজের বাবা ও নিজ পুত্রের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ও ভালোবাসা। সুস্থ এবং ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা-বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’ তাসকিনও পৃথিবীর সব বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনও পৃথিবীর সকল বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা। বৈশ্বিক এই মহামারিতে সৃষ্টিকর্তা বাবাদের সুস্থ ও নিরাপদ রাখুন।’