এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের কোচ গঞ্জালো মরেনো

gonzalo

তৃণমূল পর্যায়ে কোচিংয়ের জন্য স্প্যানিশ কোচ গঞ্জালো মরেনোকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১২ ও ১৩ দল নিয়ে কিছু দিন কাজ করেছিলেন। লোপেজের সঙ্গে বাফুফে সম্পর্ক ছিন্ন করায় মারুফুল হককে জাতীয় দলের হেড কোচ করা হয়। এবার অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব দেওয়া হল গঞ্জালো মরেনোকে।

 

এসএ গেমসে যুবাদের হেড কোচের দায়িত্বে থাকবেন তিনি। জাতীয় দল কমিটির অন্যতম সদস্য ও বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল এসএ গেমসের কোচ প্রসঙ্গে বলেন, ‘এসএ গেমসের ফুটবলে বাংলাদেশের স্বর্ণপদক রয়েছে। আমরা সেই রেকর্ড ধরে রাখতে চাই। গঞ্জালো এসএ গেমসে কোচিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন। কাল বা পরশুর মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।’

 

/আরএম/এফআইআর/