রুটের চোখে স্টোকস একজন ‘সহজাত নেতা’। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখা অলরাউন্ডার খুব ভালো করবেন বলে আশাবাদী ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ‘আমাদের জন্য দারুণ কিছু করার জন্য সে খুব ভালোভাবেই প্রস্তুত’-বিবিসিকে বলেছেন রুট।
গত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস বলেছেন রুটসহ ইংল্যান্ডের যেকোনও খেলোয়াড়কেই ‘বাবল’ পদ্ধতিতে এই সিরিজ কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া ও দলে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেবে।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই টেস্ট সিরিজ এবং এটির পর পরই পাকিস্তানের সঙ্গে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড আয়োজন করছে জীবানু সুরক্ষিত পরিবেশে।