সোমবার মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ

3rd divsionএক মৌসুম বন্ধ থাকার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল সোমবার থেকে শুরু হচ্ছে জেএফসি ফ্যান ৩য় বিভাগ ফুটবল লিগ। ২০টি দলের অংশগ্রহণে এই লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
লিগের নতুন তিনটি উন্নীত দল হলো: ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব, মীর হাজিরবাগ স্পোর্টিং ক্লাব ও আরাফ স্পোর্টিং ক্লাব।
আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। নতুন স্পন্সর হিসেবে জাভেদ ফ্যান কোম্পানি (জেএফসি) বাফুফেকে দশ লাখ টাকা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সদস্য শেখ মুহম্মদ মারুফ হাসান, মফুলীক এর সম্পাদক আলহাজ্ব সালেহ্ জামান সেলিম, ৩য় বিভাগ ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও স্পন্সর প্রতিষ্ঠান জেএফসি ফ্যান এর সত্ত্বাধিকারী আফতাব আহমেদ জাভেদ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সদস্য সাব্বির হোসেন, আবু হাসান চৌধুরী প্রিন্স, আলিমুজ্জামান আলম, হাজী নজরুল ইসলাম প্রমুখ।

/আরএম/এমআর/