পিএসএলে আফ্রিদির দলে তামিম

তামিমপাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিমকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এই দলে আছেন শহীদ আফ্রিদিও। আফ্রিদি–তামিম ছাড়াও আছেন পেশোয়ারে আছেন ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডানও। কামরান বিপিএলে তামিমের নেতৃত্বে খেলেছেন।
টুর্নামেন্টেের প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম। অন্যদিকে লাহোর কুয়ালন্ডারস মুস্তাফিজকে দলে নিয়েছে। সাকিব আল হাসানের ঠিকানা হয়েছে করাচি কিংসে। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের প্রাথমিক তালিকায় ছিলেন দশ বাংলাদেশি। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান। মুশফিক, তামিমের সঙ্গে টাইগারদের দুই তরুণ সেনসেশন মুস্তাফিজ ও সৌম্য গোল্ড ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছে ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, এনামুল বিজয় ও মুমিনুল হককে। সামনের ফেব্রুয়ারিতে আরব আমিরাতে শুরু হচ্ছে পিএসএলের প্রথম এই আসর।
/এমআর/