ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে ওই পিচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ব্যাপারটি গড়িয়েছে আইসিসি পর্যন্ত। অ্যাম্পায়ারদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নাগপুরের জামথা স্টেডিয়ামের পিচকে বাজে বলে সতর্ক করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। ওই টেস্টের পর ম্যাচ রেফারি জেফ ক্রো এ পিচকে বাজে বলে আখ্যা দিয়ে এক রিপোর্ট জমা দিয়েছিল। তারই ভিত্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি অফিসিয়ালি এমন মন্তব্য করল।
কেন এমন হয়েছে বা আসলেই পিচে কোনও সমস্যা ছিল কিনা তা নিয়ে পর্যবেক্ষণ চালানোর পর আইসিসি আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে ভেন্যু কর্তৃপক্ষকে।
/এমআর/