এমনটি প্রস্তাব করার ঐতিহাসিক কারণও আছে। এই ওয়াংখেড়েতেই ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ভারতের ২৮ বছরের আক্ষেপ মিটিয়েছিলেন ধোনি। ৪৯তম ওভারে কুলাসেকারার বলে মারা তার ছক্কা-ই ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল হাতের মুঠোয়। ছক্কার পর সেই বলটি যে আসনের কাছে পড়েছিল, সেই আসনটিকেই ধোনির নামে রাখার লিখিত প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সদস্য আজিঙ্কা নায়েক।
লিখিত সেই চিঠিতে তিনি বলেছেন, ‘ভারতের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যে অপরিসীম অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর নিদর্শন স্বরূপ এই কাজটি করা যেতে পারে। ২০১১ বিশ্বকাপে ধোনির জয়সূচক ছয়টি স্টেডিয়ামের যে আসনে এসে পড়েছিল, সেটি এমসিএর পক্ষ থেকে ধোনির নামে করে দেওয়া হোক। বলটি যে জায়গায় এবং যে সিটের দিকে উড়ে যাচ্ছিল, তা আমরা খুঁজে বের করতে পারি।’