বাদল রায় এখন শারীরিকভাবে অনেক সুস্থ বোধ করছেন। ‘আগের চেয়ে শরীর অনেক ভালো। আজ শনিবার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছি। সবার দোয়া ও আশীর্বাদে আমি ভালো আছি’-শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন তিনি।
এর আগে ২০১৭ সালে মস্তিষ্কের রক্তক্ষরণে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তায় দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন।
সাবেক এই ফুটবলার বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। মোহামেডানের জার্সিতে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
এর আগে বাফুফের দুই সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাবুল আক্রান্ত হয়েছিলেন করোনায়। এছাড়া বাফুফের অন্যতম সহ-সভাপতি মহিউদ্দিন মহি করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।