নতুন মৌসুম শুরু হওয়ার এক সপ্তাহ পরেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। কারণ চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ায় তাদের মৌসুমটা ছিল দীর্ঘায়িত। ফলে রিয়াল মাদ্রিদ-গেতাফে, বার্সেলোনা-এলচে ও অ্যাতলেতিকো মাদ্রিদ-সেভিয়ার শুরুর দিকের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত থাকছে। যাতে তারা বিশ্রামের সুযোগ পায়।
এর ফলে আগামী ২০ সেপ্টেম্বরই প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এর এক সপ্তাহ পর ঘরের মাঠে ভিয়ারিয়ালকে আতিথ্য দেওয়ার কথা বার্সেলোনার।
প্রসঙ্গত, করোনার কারণে সর্বশেষ মৌসুমটি শেষ হয়েছে ১৯ জুলাই। তাই গতবারের মতো এই মৌসুমটিও হবে বন্ধ স্টেডিয়ামে।