২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন অজি পেসার জস হ্যাজেলউড। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। 'আইসিসি স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার পেয়েছেন সদ্য অবসরের ঘোষণা দেওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
চলতি বছর টেস্ট এবং ওয়ানডে দুই সংস্করণের ক্রিকেটেই দারুণ সময় কাটিয়েছেন স্মিথ। টেস্টে ৬৩.৫০ গড়ে করেছেন ১২৭০ রান। পাঁচ সেঞ্চুরির সঙ্গে তুলে নিয়েছেন চারটি হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে স্মিথ ৫৩.৬৬ গড়ে করেছেন ৮০৫ রান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন প্রোটিয়া ক্রিকেটার ডি ভিলিয়ার্স। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে, ২০১০ সালে তিনি জিতেছিলেন এই পুরস্কার।২৪ বছর বয়সী অজি পেসার হ্যাজেলউড হয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় তার। ১১টি টেস্টে তিনি নিয়েছেন মোট ৫১টি উইকেট।
/এমআর/