বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেই ভর্তি ছিলেন ইমাম। সপ্তাহখানেক সেখানে থাকলেও তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির শোক বার্তায় প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘মেজর ইমাম ছিলেন বিনয়ী, নিবেদিত ও পরিশ্রমী একজন মানুষ। নিরাপত্তা ইস্যুগুলির ক্ষেত্রে তার ইতিবাচক পরিচালনা, বিশেষ করে চ্যালেঞ্জিং বিষয়গুলি চির স্মরণীয় হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইলো।’
প্রসঙ্গত, বিসিবির নিরাপত্তা প্রধান হিসেবে ২০১৩ সালে যোগ দেন মেজর হোসেন ইমাম। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া পরিসরে বিসিবির বিভিন্ন নিরাপত্তা প্রোটোকল সমন্বয় ও দেখভালের কাজ করেছেন।