অবশ্য অনুশীলনে কোনও বোলারের হাতে এই ঘটনা ঘটেনি। নেটে স্মিথকে বল করছিলেন কোচিং স্টাফেরই একজন। নেটে থ্রো ডাউন খেলার সময় আচমকা বল আঘাত করে তার মাথায়। এর পর নেট থেকে বেরিয়ে স্মিথ আর ফেরেননি। সতর্কতাবশত তাই প্রথম ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার দুই কনকাশন পরীক্ষায় দেখা গেছে সেই আঘাতের কারণে আর কোনও উপসর্গ তার মাঝে নেই।
এই ইংল্যান্ডে গত বছরের আগস্টেও কনকাশন জনিত ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছিলেন স্মিথ। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বাউন্সার তার মাথায় আঘাত করেছিল। যে কারণে দ্বিতীয় ইনিংসে তো বটেই, পরের টেস্টেও কনকাশন জটিলতায় আর খেলতে পারেননি তিনি।