শুরুতে রাকিবুলের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল ফেডারেশন। আজ সোমবার দিয়েছে আরও এক লাখ টাকা। দ্রুতই অস্ত্রোপচার প্রয়োজন তার। সাফ অনূর্ধ্ব-১৫ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন,‘গত বছর ডিসেম্বরে ফর্টিজ গ্রাউন্ডে ট্রায়ালে ইনজুরিতে পড়ে রাকিবুল। আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আগে বাফুফের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল। আজ আরও এক লাখ টাকা দেওয়া হলো। সে যেন আবার ভালোভাবে ফুটবলে ফিরে আসে, এই প্রত্যাশা আমাদের।’
রাকিবুল ইসলাম বাফুফের সাহায্য পেয়ে খুশি, ‘আমি একটা বড় ধরনের ইনজুরিতে পড়ছিলাম। বাফুফে আমার চিকিৎসায় এগিয়ে এসেছে। এ জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই।’