অবশ্য তেমন কোনও উপসর্গ নেই তার মাঝে। বাংলা ট্রিবিউন কে হারুনুর রশিদ বলেছেন, 'আমার স্ত্রী আগেই পজিটিভ ছিল। বাসার সবাই পরীক্ষা করালে তখন আমার পজিটিভ ধরা পড়েছে। এখন হাসপাতালে ভর্তি আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক আবার বাংলাদেশ আওয়ামী লীগেরও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তাই তিনি করোনা নিয়ে সতর্কতামূলক বার্তাও দিয়েছেন ফেসবুকে, ‘আমি, আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছি। এখন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। আমার সঙ্গে দেখা হয়েছে বা আমার সান্নিধ্যে বিগত দুই সপ্তাহে এসেছেন, এমন সকলকে সতর্ক হওয়ার এবং কোনও লক্ষণ দেখা দিলে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করছি।’
এদিকে হারুনুর রশিদ ও তার স্ত্রীর রোগমুক্তি কামনায় আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে সব ক্রীড়ামোদি মহল, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা করা হয়েছে।