পান্ত চোট পেয়েছেন ৯ অক্টোবর। সেদিন তারা মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। রয়্যালসের ইনিংসের শেষ দিকে বরুন অরুনের ক্যাচ নিতে গিয়েই চোট পান তিনি। ম্যাচ জেতানো সেই ক্যাচ নেওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় পান্তকে।
তার হ্যামস্ট্রিং চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর তিনি বলেছেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে পান্তের এক সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। এখন আশা করছি ও যেন এই বিরতির পর ভালোভাবে ফিরে আসে।’
এই মুহূর্তে ৭ ম্যাচে ৫ জয় দিল্লির। পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের সঙ্গেই যৌথভাবে অবস্থান করছে তারা।