আগস্টের ওই ঘটনার কথা সামনে আসে সেপ্টেম্বরে। ওই অভিযোগে ক্লেডনকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। যার তদন্ত করেছে সিডিসি। এই ঘটনায় ক্লেডনের কৃতকর্মের সাসেক্সকেও কাঠগড়ায় দাঁড় করায় তারা। বব উইলিস ট্রফি থেকে ২৪ পয়েন্ট কেটে নেওয়ায় এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। এর ফলে সাউথ গ্রুপে পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে সাসেক্স।
গত বৃহস্পতিবার সিডিসি প্যানেল সভায় বসে জানায়, সাসেক্স ইসিবির ৩.৩ ও ৩.৭ ধারা ভঙ্গ করেছে।
স্যানিটাইজার ব্যবহার করে ওই ম্যাচে এক ইনিংসে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন ক্লেডন, আরেক ইনিংসে ৪১ দিয়েও কোনও উইকেট পাননি। তার পরেও ম্যাচটা ৫ উইকেট হেরেছে সাসেক্স। এর পরের ম্যাচেই তাকে নিষিদ্ধ করে তার ক্লাব।