আগের লড়াইয়ে ডায়নামোকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে অবশ্য চোট জর্জর অবস্থা বিরাজ করছে বার্সা শিবিরে। ইনজুরিতে নেই পিকে, রবের্তো, আনসু ফাতি, বুশকেৎজ। বিশ্রামে রয়েছেন মেসি ও ডি ইয়ং। এই অবস্থায় তাদের এই ম্যাচে পরীক্ষায় ফেলতে পারে ডায়নামো।
অপর দিকে চ্যাম্পিয়নস লিগে এখনও নিজেদের ছায়া হয়ে আছে পিএসজি। তিন ম্যাচে সংগ্রহ মাত্র তিন পয়েন্ট। আজ লিপজিগের বিপক্ষে হোঁচট খেলে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে তারা। টিকে থাকতে হলে জয় প্রয়োজন লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। সেই লক্ষ্যে ভালো সুযোগও তাদের সামনে। বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে লিপজিগ। তার ওপর চোট সংশয়ও রয়েছে দলে। রাত ২টা ম্যাচটি দেখাবে সনি টেন-৩
একই গ্রুপে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ফিরতি লেগে মুখোমুখি হবে বাসাকশেহিরের। আগের ম্যাচে অপ্রত্যাশিত ২-১ গোলের হারের পর আজ সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ তাদের সামনে।রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি সিক্স।
মৃত্যুকূপ খ্যাত ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে এর পরেই রয়েছে লিপজিগ। পিএসজি তিনে আর বাসাকশেহির রয়েছে সবার নীচে।
এদিকে, মৌসুমের প্রথম শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে সবার আগে রাত ১১টা ৫৫ মিনিটে নামছে চেলসি ও সেভিয়া। রেনে মুখোমুখি চেলসির, ম্যাচটি দেখাবে সনি টেন-২। আর ক্রাসনোদার মুখোমুখি হবে সেভিয়ার, ম্যাচটি সম্প্রচার করবে সনি সিক্স।