টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। ৪৪৬ পয়েন্ট নিয়ে সিংহাসনটা নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। দুইয়ে নেমে গেছেন জেসন হোল্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্টোকসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। কিন্তু টেস্ট সিরিজে তার বাজে পারফরম্যান্সের কারণে এখন ১২ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে ফিরেছেন স্টোকস।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিং:
১. বেন স্টোকস (৪৪৬ পয়েন্ট)
২. জেসন হোল্ডার (৪৩৪ পয়েন্ট)
৩. রবীন্দ্র জাদেজা (৩৯৭ পয়েন্ট)
৪. সাকিব আল হাসান (৩৬৬ পয়েন্ট)
৫. মিচেল স্টার্ক (২৯৮ পয়েন্ট)