মূলত সফরটি হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনার কারণে সফর শেষ না করেই ফিরে এসেছিল ইংল্যান্ড। এবার অবশ্য এই সিরিজটি মাঠে গড়াচ্ছে আগামী বছরের জানুয়ারি। ১৪ জানুয়ারি হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে ২২ জানুয়ারি। দুটি টেস্টই হবে দর্শকশূন্য গল স্টেডিয়ামে।
এই অবস্থায় দলে ডাক পেয়েছেন মঈন আলী ও জনি বেয়ারস্টো। ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পর মঈনকে আর সাদা পোশাকে দেখা যায়নি। আর এক বছর আগে বাদ দেওয়া হয়েছিল বেয়ারস্টোকে। এমন অন্তর্ভুক্তি আরও রয়েছে দলে। দুই বছর ধরে টেস্ট না খেলা বেন ফোকসও রয়েছেন ইংলিশ দলে।
ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ: জেমস ব্র্যাসি (উইকেটকিপার), ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, ওলি রবিনসন ও অ্যামার ভার্ডি।