সর্বশেষ ইন্দোনেশিয়ার পেশাদার ক্লাব পিএসএম মাকাসসারে খেলে তিন ম্যাচে এক গোল করেছিলেন লোপেজ। প্রতিপক্ষের গোলবারের সামনে এমনই একজন স্ট্রাইকারকে খুঁজছিলেন কোচ সাইফুল বারী টিটু। তার প্রোফাইল ও ভিডিও দেখে অন্তত খুশি তিনি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লোপেজ দুই পায়েই খেলতে পারে। নাম্বার নাইন পজিশনে পারফেক্ট মনে হয়েছে। তার উচ্চতাও বড় প্লাস পয়েন্ট। আমাদের তাকে বেশ মনে ধরেছে। এখন মাঠের লড়াইয়ে কেমন করে তা দেখতে হবে।’ লোপেজ ছাড়াও বসুন্ধরায় খেলে যাওয়া কিরগিজস্থান মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ এবার শেখ রাসেলে খেলবেন। এছাড়া তাজিকিস্তানের ডিফেন্ডার আসরোভ ও মোহামেডানে খেলা ওবি মনেকেও দেখা যাবে শেখ রাসেলের তাঁবুতে।