দুটি ধারায় দুই শাস্তি হয়েছে অস্ট্রেলিয়ার। আইসিসি জানিয়েছে, কোড অব কন্টাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য জরিমানা হয় ম্যাচ ফির ২০ শতাংশ। সেই ধারাতেই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে অস্ট্রেলিয়ার।
আর আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য পয়েন্ট কাটা হয় দুটি করে। এই ধারাতে চারটি পয়েন্ট কাটা গেছে অস্ট্রেলিয়ার। পেইন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২২। তার পরেও শতাংশের হিসেবে (৭৬.৬) শীর্ষে আছে অজিরা। তাদের পরেই আছে ভারত।