সর্বশেষ ২০১৫ সালের শেষ দিকেও কিছু সময়ের জন্য শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন। এর পর থেকেই শীর্ষ আসনটা দখলে রেখেছেন তার সঙ্গে ২০০৮ সালের যুব বিশ্বকাপ খেলা স্মিথ-কোহলি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পারফরম্যান্সের পরই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কিউই অধিনায়কের। দুই ইনিংস ১২৯ ও ২১ রানের পর তার রেটিং বেড়েছে ১৩। ফলে তৃতীয় স্থান থেকে সোজা শীর্ষ আসনটা দখলে নিয়েছেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দুই ধাপ নিচে নেমে গেছেন স্মিথ। ৮৭৭ রেটিং নিয়ে রয়েছেন তিনে। কোহলি ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন দুইয়ে।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বিশাল ঝাঁপ দিয়েছেন। বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ছয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১ বছর পর সেঞ্চুরি পাওয়া ফাওয়াদ আলমও লাফ দিয়েছেন বড় করে। ৮০ ধাপ এগিয়ে রয়েছেন ১০২তম স্থানে। এগিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান রিজওয়ানও। ২৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে রয়েছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন প্যাট কামিন্স। তার রেটিং ৯০৬। দুইয়ে রয়েছেন স্টুয়ার্ট ব্রড।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে নেই কোনও পরিবর্তন। শীর্ষে রয়েছেন বেন স্টোকস। দুইয়ে জেসন হোল্ডার, তিনে রবীন্দ্র জাদেজা ও চারে সাকিব আল হাসান।