হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পায়ে ব্যথা পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। ১৭তম ওভারে দুই রান নিতে গিয়েই ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। ততক্ষণে ২৪ রানে ব্যাট করছিলেন মুশফিক। টিম সূত্রে জানা গেছে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুশফিক। এই মুহূর্তে সেই স্থানে বরফ দিয়ে রাখা হয়েছে।
তবে মুশফিকের সার্বিক অবস্থা নিয়ে জানা যাবে ম্যাচের পরই। আর এই ম্যাচে আর মাঠে নামতে পারছেন না তিনি। তার জায়গায় ফিল্ডিং করছেন ইমরুল কায়েস।
রবিবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 
এই ম্যাচে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/