টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আইসসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ লোগোবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে বৃহস্পতিবার বিকেলেই। এখন লক্ষ্য তৃতীয় স্থান পাওয়া। এই লক্ষ্যে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হলেও ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় খেলতে হবে তরুণদের।
এরই মধ্যে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  
প্রসঙ্গত, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশের চোখ এখন শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করা।
টুর্নামেন্টে তৃতীয় হওয়াটাকেও বড় অর্জন হিসেবে দেখছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, ২০০০ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। এরপর ৭টি বিশ্বকাপে অংশ নিলেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি লঙ্কানরা। এবারও তারা সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়।

/আরআই/এফএস/